চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এলাকার উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বির্মষি গ্রামের আম বাগানের স্থানীয় এলাকাবাসী এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগীতায় নাচোল, শাপাহার, গোমস্তাপুরসহ বিভিন্ন এলাকার ২৮ টি ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় দেখতে মেলায় নানা শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠে খেলা উপভোগ করেন। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কৃত বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ ইউপি সদস্যরা। ঘোড়দৌড় দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেছে। এমন আয়োজন প্রতি বছর দেখতে চাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *