একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের পাঠাগারে ইসলামিক ফাউণ্ডেশন এর বই প্রদান

একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের পাঠাগারে ইসলামিক ফাউণ্ডেশন এর বই প্রদান

এবছর সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের পাঠাগারের জন্য বিভিন্ন ধর্মীয় বই ও ইসলামিক গ্রন্থ উপহার হিসেবে দিয়েছে ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জিয়াউল হকের হাতে ৫০ হাজার টাকা মূল্যের এসব বই তুলে দেন।
একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হকের সেই পাঠাগারে ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন সহীহ হাদিস, ইসলামিক গ্রন্থ ও বই দেয়া হয় জিয়াউল হককে।

২০ হাজারের বেশি বই সমৃদ্ধ পাঠাগারে আরও বই উপহার পেয়ে খুশি জিয়াউল হক। এসময় জিয়াউল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে একুশে পদক তুলে দেয়ার পর আমাকে স্থায়ীভাবে ও বড় পরিসরে পাঠাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী ও দেশের মানুষের যে ভলোবাসা ও উপহার পেয়েছি, তাতে জীবিত অবস্থায় আমার পাঠাগার নির্মাণ না দেখে যেতে পারলেও আর কোন আফসোস নাই। ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষ থেকে এসব বই পেয়ে আরও সমৃদ্ধ হবে আমার পাঠাগার। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জিয়াউল হকের মতো মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তার সামাজিক ও মানবিক কাজে তার পাশে রয়েছে জেলা প্রশাসন। ইসলামিক ফাউণ্ডেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জিয়াউল হকের পাঠাগারে প্রত্যেক বছর বই উপহার প্রদানের প্রতিশ্রুতি জেলা প্রশাসক। এসময় ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি/২৪ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জিয়াউল হককে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *