পোরশায় এক গৃহবধুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পোরশায় এক গৃহবধুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন

জমিজমা বিরোধের জেরে নওগাঁর পোরশায় মোরশেদা বেগম নামে এক গৃহবধুকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। রোববার বিকালে সরাইগাছি মোড়ে নওগাঁ জেলা ট্যাংকলরি কভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন, নবতান ইসলামী সাংস্কৃতিক পরিষদ ও কালিনগর পশ্চিমপাড়া যুব কফেলার উদ্যেগে ৩০মিনিট ব্যাপি ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহশ্রাধীক এলাকার নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। মোরশেদার স্বামী নুরুল হুদার ছোট ভাই মাওলানা আব্দুল বারিকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে খুনিদের দ্রুত বিচার এবং ফাঁিস চেয়ে স্থানীয়রা বক্তব্য রাখেন। উল্লেখ্য, শনিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে মোরশেদা গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *