নাচোলে যথাযোগ্য মর্যাদায় শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, সরকারি কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। পরে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা মোসারফ হোসেন, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু। এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দলের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অপরদিকে, সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *