র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে র‌্যাবের হাতে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর এলাকা এই অভিযানে নেতৃত্ব দেন কাম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। আটক ব্যবসায়ী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়ার মৃত রুকু শেখের ছেলে মোঃ সেন্টু শেখ (৩৫)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৪ জুন বেলা সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর এলাকায় কানসাট হতে সোনামসজিদ গামী পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১০২ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল আসামী মোঃ সেন্টু শেখ কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *