ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত তার্কিক সংঘের সভাপতি চাঁপাইনবাবগঞ্জের সাকিব মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত তার্কিক সংঘের সভাপতি চাঁপাইনবাবগঞ্জের সাকিব মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শতবর্ষী বিভাগ সংস্কৃত বিভাগ। বিভাগের শিক্ষা, বিজ্ঞান ও জ্ঞান চর্চার অন্যতম সংগঠন হলো ‘সংস্কৃত তার্কিক সংঘ’। ১৯ মার্চ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান সাকিব মাহমুদ। কমিটি গঠন পরবর্তী সময়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সাকিব মাহমুদ চাঁপাইনবাবগঞ্জের মাটিতে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা একজন ছেলে। ছোট থেকেই সংগঠনের প্রতি তার অগাধ ভালোবাসা এবং পরিশ্রম তাকে এই জায়গায় নিয়ে গিয়েছে। স্কুল জীবনের শুরু থেকে নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজে পড়াশোনাকালীন সময় থেকেই শিক্ষক শাকিল রেজার তত্ত্বাবধানে ও প্রিন্সিপাল ইসাহাক আলীর সহযোগিতায় সে বিতর্ক, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অন্যতম সংগঠন সংস্কৃত তার্কিক সংঘের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে সাকিব মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃত তার্কিক সংঘের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, মডারেটর ড. কালিদাস ভক্ত, বিভাগীয় ছাত্র উপদেষ্টা তিতাস কুমার শীল, প্রভাষক শুক্লা রানী প্রমুখ। উল্লেখ্য, ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে পুরষ্কার পাওয়াসহ আরও অনেক জাতীয় ও স্থানীয় পুরষ্কার লাভ করে সাকিব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *