নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান

জেলার নাচোলে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। বুধবার দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান প্রমূখ। আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *