চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

 

জেলার আজমতপুর, বিলভাতিয়া ও চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি পৃথক অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৭ জুন রাত আনুমানিক সোয়া ১২টার দিকে বিলভাতিয়া বিওপির নায়েক মোঃ আব্দুল মাজেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯১ মেইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতিয়া বিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর সিজার মূল্য- ১ লক্ষ ৭২ হাজার টাকা। এছাড়া পৃথক অভিযানে ১৭ জুন রাত সাড়ে ৪টার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামো চকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ২০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য-৬ লক্ষ টাকা। অন্যদিকে, একই রাতে রাত সোয়া ৮টার দিকে আজমতপুর বিওপির নায়েক মোঃ সোহেল রানা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/৩-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মোল্লাটোলা আম বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া ফেন্সিডিল এর সিজার মূল্য-৫৮ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও ইয়াবার ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *