পোরশায় স’মিল পুড়ে ছাই

পোরশায় স’মিল পুড়ে ছাই

নওগাঁর পোরশায় একটি কাঠের ‘স’ মিল পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নিতপুর কপালীর মোড়ের মৃত বেলালের ছেলে বেরাদুল ইসলামের গোপিনাথপুর দিঘিপাড়ার ‘স’ মিলে। পোরশা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং এসময় তারা কাঠ ফাঁড়ার মেশিন, বিভিন্ন গাছের গুড়ি ও কাঠ সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছেন বলেও জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *