র‌্যাবের অভিযান-চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক

র‌্যাবের অভিযান-চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক

মাদক বহনের সময় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ভেলাপাড়া মোড় এলাকা থেকে ১০৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোক্তার আলী (৪২) কে গ্রেফতার করা হয়। মোক্তার আলী শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ খানপাড়ার মৃত ওয়াজেদ আলীর ছেলে। র‌্যাব জানায়, ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সদর থানার চামাগ্রাম ভেলাপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মোঃ মোক্তার আলী ’কে ১০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। র‌্যাব আরও জানায়, আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *