শিবগঞ্জ উপজলো পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন,

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বৃহস্পতিবার এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

Leave a Reply