ফরিদপুরে মানবপাচার মামলায় নারী গ্রেফতার

ফরিদপুরে মানবপাচার মামলায় নারী গ্রেফতার

ফরিদপুরের সালথায় মানবপাচার মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মে) সকালে ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক। গ্রেফতার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী। এ বিষয়ে সালথা থানার এস.আই কবিরুল হক বলেন, উপজেলার রামকান্তপুর এলাকার এক যুবককে ইতালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা করা হয়। সেই মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারীকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৩ মে) দুপুরে সদরপুরের কৃষ্ণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *