বেগমগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৪

বেগমগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৪

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন (৪৫)। এছাড়া অন্য একজনের পরিচয় জানা যায়নি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ চারজন নিহত হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *