গোমস্তাপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ আমিনুল

গোমস্তাপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ আমিনুল

গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর ডোবারমোড় জিসি হতে হুক্কাপুর ভায়া সিলিমপুর ৮২০ মিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। শনিবার বিকেল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, নাচোল বিএনপি নেতা মোসাদ্দেকুর রহমান, রহনপুর ইউনিয়নের বিএনপি নেতা মুনিমুল আহসান, আলাউদ্দিন পারভেজ, ইউপি সদস্য মুনিরুল ইসলাম মুকুল, আবদুল্লাহ, মাইনুল ইসলাম, সাবেক মেম্বার তোজিবুর রহমান, তোজাম্মেল হক, অবঃ কর্মকর্তা নুরল আমিন প্রমুখ। মোট ৬১ লক্ষ ৭১ হাজার ৮৭০ টাকা ব্যয়ে এলজিইডি গোমস্তাপুর এই রাস্তার কাজ বাস্তবায়ন করছে। এছাড়া সকালে রাধানগর ইউনিয়নের বিভিষন গ্রামের রাস্তা ও পার্বতীপুর ইউনিয়নের ছোটদাদপুর গ্রামের রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *