সংক্ষিপ্ত আম উৎসব নিয়ে হতাশায় চাষীরা

সংক্ষিপ্ত আম উৎসব নিয়ে হতাশায় চাষীরা

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ট্যুরিজম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় আম উৎসব নিয়ে হতাশাগ্রস্থ অংশগ্রহনকারী আমচাষীরা। রবিবার দুপুরে মাত্র একদিনের এ সংক্ষিপ্ত আয়োজনে খুশি হতে পারেন নি কৃষক ও ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জের উদ্যোক্তা আমচাষী মুনজের আলম জানান, নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ। কিন্তু আকশ্মিক এ আয়োজনে চাষীদের কোন কথাই শোনা হয়নি। জেলার অর্থনীতিকে যদি সত্যিই চাঙ্গা করতে হয়, তবে পর্যটনের বিকাশের পাশাপাশি চাষীদের বিভিন্ন সমস্যাগুলো শুনে এর সমাধান বের করা জরুরী। মাত্র একদিনের স্বল্প আয়োজনের চাষীদের হয়ে কেউ কোন কথা বলার সুযোগ না পাওয়ায় হতাশ আমরা। আমচাষী সুমন জানান, প্রশাসনের অনুরোধে ২০ কিলোমিটার দুর থেকে ৫ প্রজাতির আম এনে স্টল দিলেও তারা সংক্ষিপ্ত পরিসরে মেলার এ আয়োজনে হতাশ। মেলাটি অন্তত উদ্ধোধনের ১৫ দিন আগে ব্যাপক প্রচারণার মাধ্যমে বড় পরিসরে করা যেতে পারত। এ ব্যাপারে বঙ্গবন্ধু ম্যাঙ্গো লাইভ মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো : জোহরুল ইসলাম জানান, আমের অর্থনীতি বিকাশে এবং পর্যটকদের আমের রাজধানীতে আকৃষ্ট করতে আগামীতে আরও সুন্দর করে বৃহৎ পরিসরে আম উৎসবের আয়োজন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *