মিরপুরে প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন ॥ অসুস্থ ৭

মিরপুরে প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন ॥ অসুস্থ ৭

রাজধানীর মিরপুর কালশী এলাকায় গোল্ডেন রেইন প্রিন্টিং ফ্যাক্টরিতে ওয়েল্ডিং কাজ করার সময় অগ্নিকাণ্ডেরে ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন, সিরাজুল করিম (২২), সায়মন (২০), স্বপন ঘোষ (৩৬), শফিক (৩৯), নাঈম (২৫), রাশেদুল ইসলাম (২৩) ও ইব্রাহিম (২৩)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়া সাতজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *