গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির দায়ে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির দায়ে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই ও পরিবহন করে অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ায় সময় এলাকাবাসীর হাতে আটক এজাবুল ও টুটুল নামে দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই গরুর মাংসগুলোও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার বেলিব্রীজ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। মাংস ব্যবসায়ী এজাবুল জেলার নাচোল উপজেলার করমজা গ্রামের আবুল হোসেন ও টুটুল একই উপজেলার বেনীপুর গ্রামের তোফাজ্জুল হকের ছেল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে একটি অসুস্থ গরু জবাই করে পিকাপযোগ অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ায় পথে রহনপুর পৌর এলাকার বেলিব্রীজ এলাকায় আটক করে এলাকাবাসী। পরে প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত হয়ে পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, স্থানীয় পশু সম্পদ অফিস থেকে অনুমতি না নিয়েই সকালে অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মাংসগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত মাংস সকলের সামনে মাটির নীচে পুতে ফেলা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী জানান, অসুস্থ গরুর মাংসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এর ফলাফল আসলেই গরুটি কি রোগে আক্রান্ত ছিলো তা জানা যাবে। জরিমানার পাশাপাশি ওই মাংস বিক্রেতা এবং কসাইকে সর্তক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন রহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *