নড়াইলে সাবেক চেয়ারম্যান মোস্তফা শিকদার দুর্বৃত্তের গুলিতে নিহত

নড়াইলে সাবেক চেয়ারম্যান মোস্তফা শিকদার দুর্বৃত্তের গুলিতে নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মোস্ত শিকদার দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার (১০ মে) সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে কুন্দশী চৌরাস্তা থেকে কিছুটা দক্ষিণে আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা কামালের বুকে ও কোমরে তিনটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোহাগড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *