মেয়াদ শেষ-ভিসা হয়নি অসংখ্য হজযাত্রীর

মেয়াদ শেষ-ভিসা হয়নি অসংখ্য হজযাত্রীর

হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ শনিবার (১১ মে) শেষ। গত ৮ মে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১১ মে পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করে। সে হিসেবে শনিবারই শেষ হচ্ছে ভিসা ইস্যুর মেয়াদ। শুক্রবার রাতে একটি সূত্রে জানা গেছে, এখনও ভিসা হয়নি ৩১ হাজার ৬৪৯ জন হজযাত্রীর। এর আগে গত মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ ২০২৪-এর হজ ভিসা সম্পন্নকরণের দ্বিতীয় পর্বের মেয়াদ ৭ মে শেষ হওয়ার পর সৌদি সরকার ১১ মে পর্যন্ত ভিসার সময় বৃদ্ধি করে। বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করবেন। তখন জানানো হয়, বেশিরভাগ হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করা যায়নি। এ সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়দায়িত্ব বহন করতে হবে বলেও জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম বলেন, সৌদি আরবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ধর্মমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে ডিও (আধা সরকারি) পাঠিয়েছিলেন। গত বুধবার প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করেন। তারপর গত ৯ মে থেকে শুরু হয় হজ ফ্লাইট এখন চলমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এদিকে গত ৪ মে হজ এজেন্সিগুলোকে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে বেশিরভাগ এজেন্সি এখন পর্যন্ত হজযাত্রীর জন্য ভিসা কার্যক্রম শুরুই করেনি, যা হজযাত্রীদের হজে সৌদি যেতে শঙ্কার সৃষ্টি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *