নাটোরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর সদর উপজেলায় ট্রাক চাপায় রিয়াদ রায়হান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বটতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। রিয়াজ শহরের মীরপাড়া এলাকার শরিফ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দুপুরে রিয়াদ মোটরসাইকেল যোগে মীরপাড়ার নিজ বাড়ী থেকে রামাইগাছীর দিকে যাচ্ছিল। এসময় বটতলা এলাকায় পৌছালে একটি চার্জার চালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেলের হ্যান্ডেলের ধাক্কা লাগে। পরে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে চলে গেলে রাজশাহীগামী একটি ট্রাকের (ঢাকা মেট্টো ট-২০-০৩০৪) নিচে চাপা পড়ে। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়। নাটোর সদর থানার এস.আই আবুল কালাম জানান, এই ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *