কানসাট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

কানসাট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট প্রি-ক্যাডেট স্কুলে কানসাট আলোকিত ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক ও দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান মিন্টু কে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো তোহরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো সেফাউল মূলক। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত কানসাট ইউপির ২নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান। বক্তব্য রাখেন, আলোকিত ফাউন্ডেশনের পরিচালক আসিক ইকবাল, কানসাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডেবিন মিয়া ও কানসাট প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিলন, সারওয়ার রহমান আবেদীসহ অন্যরা। এসময় কানসাট আলোকিত ফাউন্ডেশন সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মোঃ সেফাউল মূলক বলেন, আপনাদের পরামর্শ নিয়ে ইউনিয়নের সকল উন্নয়ন করবো এবং আপনাদের সহযোগিতায় কানসাট ইউনিয়ন কে মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *