ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

মাদক পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। জেলার গোমস্তাপুর থেকে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, কুষ্টিয়া জেলার দৌলতপুরের শিবপাড়ার মৃত জাহের আলীর মোঃ বাপ্পী মিয়া (২২)। র‌্যাব জানায়, ১৬ মে রাত সাড়ে ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার শুক্রবাড়ী (বেলাল বাজার) এলাকায় অভিযান চালিয়ে মাদক সরবরাহের মোঃ বাপ্পী মিয়া ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। র‌্যাব আরও জানায়, আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত আসামীর বাড়ী কুষ্টিয়া জেলা হলেও সে নিয়মিতই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি বড় চালান সরবরাহের তথ্য মোতাবেক র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *