আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় এর সাফল্য
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ব্যাপক সাফল্য এসেছে। জিপিএ-৫ প্রাপ্তিতে তাদের অবস্থান দ্বিতীয়। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে মোসা: রিমা ইয়াসমিন। তার পিতা মোঃ আমিরুল ইসলাম। আলীনগরে তাদের বাসা। তার প্রাপ্ত নম্বর ১২৪৯। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়ার বিভিন্ন প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের ঈর্ষনীয় সাফল্য রয়েছে। শৃংখলা ও নিয়মানুবর্তিতার উদাহরণ আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। এলাকার শুভাকাঙ্ক্ষীরা এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

Leave a Reply