চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথকস্থানে ২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী রিশাত (১১) এবং শারিফা (১৮)’র মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। মারা যাওয়া রিশাত ওই গ্রামের কুরবান আলীর ছেলে। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল বলেন, বিকেলে ঝড়-বৃষ্টির সময় রিশাত বাগানে আম কুড়াতে গিয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। অন্যদিকে, একই সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়ায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কুতুব এর মেয়ে শারিফা (১৮)’র মৃত্যু হয়। শেখপাড়া গ্রামের মোঃ আবুল খায়ের জানান, সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কাড়াতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। এঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply