পোরশায় আব্দুল জলিল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

পোরশায় আব্দুল জলিল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

নওগাঁর পোরশায় আব্দুল জলিল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ছাওড় ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সোমবার মশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই খেলা হয়। এতে সাপাহার সংকর একাদশ-গোপালপুর ক্রিকেট একাদশকে ২ উইকেটে পরাজীত করে বিজয়ী হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী খেলা উপভোগ করেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাজামুল হক শাহ্। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মশিদপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম শাহ্, মশিদপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম শাহ্ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *