ভোলাহাটে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা

ভোলাহাটে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা

 

ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ানুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যরা। এসময় বন্যা পূর্বাভাস, আশ্রয় কেন্দ্র নিশ্চিত করা, মহানন্দা নদীতে বাঁধ বিষয়ে সতর্ক থাকা, ত্রাণ মজুদসহ নানা বিষয়ে প্রস্তুত থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিলেটের বানভাসি অসহায় মানুষের জন্য সমবেদনা জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *