শিবগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

শিবগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি গ্রুপের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আলমগীর জয় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র এডমিন মোস্তফা আলী, শাকিম খান, সিনিয়র ভলেন্টিয়ার আরিফুল ইসলাম। সংগঠনের পরিচালক মোঃ আলমগীর জয় বলেন, আমরা বিভিন্ন সেবামূলক সামাজিক কার্যক্রম এর সাথে আছি। আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন, পূর্বের ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের এক ঝাঁক তরুণের মানবিক কাজ নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’-রক্তদান কর্মসুচি, মাদক বিরোধী প্রচারণা ও মাদকের প্রতিবাদ, এলাকায় অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ২০২০ সাল থেকে চালিয়ে আসছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *