৫৯ বিজিবি’র সীমান্তে ইয়াবা ও হেরোইনসহ আটক-১

৫৯ বিজিবি’র সীমান্তে ইয়াবা ও হেরোইনসহ আটক-১

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২১ জুন বিকেল সাড়ে ৪টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯০ মেইন হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার মির্জাপুরের মোঃ বদিউর রহমানের ছেলে মোঃ লিটন (৩০) কে ভারতীয় ৩২ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এবং হেরোইন এর সিজার মূল্য-১১ হাজার ৬’শ টাকা। আটককৃত ইয়াবা এবং হেরোইনসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *