রাণীশংকৈলে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রাণীশংকৈলে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুন) কৃষি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনাসভার আয়োজনে করে। এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় কৃষি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ করে অতিথিরা মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হামিদ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব পুরাতনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, কৃষাণ কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম। মেলায় কন্দাল জাতীয় নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরনের কৃষি পণ্য একাধিক স্টলে প্রদর্শন করা হয়েছে। বুধবার (১২ জুন) ৩ দিনব্যাপী এ মেলার সমাপনী হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *