সিলেটে বৃষ্টিতে টিলাধসে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটে বৃষ্টিতে টিলাধসে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটে ভারী বৃষ্টির ফলে ভূমি ধসে নিখোঁজ হওয়া শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় নগরীর ৩৫নং ওয়ার্ডের চামেলিবাগে টিলা ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে শিশুসহ তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় আহত চারজনকে উদ্ধার করে পাঠানো হয় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উদ্ধার কাজে তাদের সহায়তা করার জন্য যোগ দেয় সেনাবাহিনীর একটি টিম। হতাহতরা সবাই টিলার পাদদেশে বসবাস করতেন। জানা যায়, টিলা ধসে প্রথমে ৭ জন মাটি চাপা পড়েন। এর মধ্যে ৪ জনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, চামেলিভাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে একভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তান এখনও মাটিচাপা অবস্থায় রয়েছেন। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করে। এর আগে সোমবার (১০ জুন) ভোরে নগরীর ৩৫নং ওয়ার্ডের চামেলিবাগে টিলা ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে নিখোঁজ হন শিশুসহ একই পরিবারের তিনজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *