ডিএনসি’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতা সভা

ডিএনসি’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতা সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক কারবন্দিদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের উপ-পরিচালক, মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কারা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আহনাফ শাহরিয়ার, ডেপুটি জেলার, আবিদ আহমেদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কারাগারের জেলার মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। শেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের পক্ষ থেকে ৫ শতাধিক কারাবন্দির মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *