চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪র্থবার শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪র্থবার শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। চতুর্থবারের মতো তিনি এ পুরস্কার অর্জন করেছেন। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সাজ্জাদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা। জানা গেছে, শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া অপরাধীদের আটক, মামলা গ্রহণ, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও বিচারে সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে সাজ্জাদ হোসেন বলেন, আমি চেষ্টা করেছি সবসময় মানুষকে সেবা দেওয়ার। এছাড়া আমি সর্বদা মাদকের বিরুদ্ধে। এ পুরস্কার আমাকে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে। ২০২৩ সালের ৯ ডিসেম্বর সাজ্জাদ হোসেন শিবগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন। এরই মধ্যে চারবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন তিনি। কিছুদিন আগেও তিনি রাজশাহী বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *