নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ শ্লোগানে বুধবার সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে ৩৬টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের আয়োজনে হওয়া বিজ্ঞান মেলার সমাপনী ও

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসলাম কবীর। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ দুররুল হোদা। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার ডঃ ফারুকুর রহমান ফয়সাল, শিক্ষাবিদ অধ্যাপক ওবায়দুল হক,

চাঁপাইনবাবগন্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম রেজা, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান। শেষে ৩৬টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী স্টলসহ অংশ গ্রহণকারী সকলকে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য,

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়টি শিক্ষা পাঠদানে ব্যাপক সাড়া জাগিয়ে এ বছর রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধিজনরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *