নাচোলে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে জনসচেতনতামূলক সভা

নাচোলে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে জনসচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা হয়েছে। এবারের প্রতিবাদ্য ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। নাচোল ভূমি অফিসের আয়োজনে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। জনসচেতনতামূলক সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। অন্যনোর মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সাবেক শিক্ষক ও ইলা মিত্র গবেষক আলাউদ্দিন (বটু), ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নুরুজ্জামান, সাংবাদিক নুরুল ইসলাম বাবু ও সেবা গ্রহীতা খোকনসহ অন্যরা। এছাড়াও সভায় ইউপি চেয়ারম্যানগণ, সহকারী ভূমি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দক্ষ সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে নুরুজ্জামানকে সনদপত্র প্রদান এবং ভূমি সেবা বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা হারুন অর রশিদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *