র‌্যাবের হাতে ৭ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে ৭ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে জেলখানা মোড়স্থ রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর থেকে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে মোঃ আমিন (৩৮) এবং জেলার শিবগঞ্জ উপজেলার কালীনগর ভবানীপুরের মোঃ শরিফুল ইসলাম মন্টু’র ছেলে মোঃ মেহেদী হাসান নয়ন (২০)। র‌্যাব এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে জেলখানা মোড়স্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মোঃ আমিন ও মোঃ মেহেদী হাসান নয়ন কে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামীরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় তাদের গ্রেফতার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *