আক্কেলপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০জুন) উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ মৌসুমে উপজেলার ১২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে । তার মধ্যে আজ উপজেলার ২টি ইউনিয়নের ৪১০জন কৃষককে দেওয়া হয়। বাকিদের পর্যায় ক্রমে দেওয়া হবে। এসব বীজ প্রায় ১৬০ হেক্টর জমিতে বপন করা হবে। এছাড়াও উপজেলার ৪০জন কৃষককে পেঁয়াজের ১ কেজি বীজ, ৫০মিলি ছত্রাকনাশক, ৫০ মিলি কীটনাশক, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসব বীজ প্রায় ৫.৩ হেক্টর জমিতে বপন করা হবে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদ আলী মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত সুলতানা ফেরদৌসী প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন জানান, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষনা উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল আমনধানের চাষ সম্প্রসারণের জন্য এই কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহন করেছেন।
Leave a Reply