শিবগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

শিবগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক হয়েছে। সোমবার বিকালে তথ্য আপার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্যআপা) ফৌজিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা প্রমূথ। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্যআপা) ফৌজিয়া আক্তার বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। নারীদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থেকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *