অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রহনপুর পৌরসভার সহায়তা

অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভূষ্মিভূত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রহনপুর পৌরসভার সহায়তা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কলনী মোড়ে গত দু’দিন আগে আগুনে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দু’জন ব্যবসায়ীকে সহায়তা দিয়েছে রহনপুর পৌরসভা। শুক্রবার (২ আগষ্ট) সকালে রহনপুর কলোনি মোড়স্থ ক্ষতিগ্রস্থ দোকানের পাশ্ববর্তী এক দোকানে সহায়তা প্রদান করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ও সাংবাদিক আসাদুল্লাহ আহমদ,

পৌর কাউন্সিলর মোঃ ইউসুফ আলী, মোঃ নুরুল ইসলাম সিরাজ, সাবেক কাউন্সিলর মোঃ মোজাহার আলী প্রমুখ। ক্ষতিগ্রস্ত মুদি দোকানি তরিকুল ইসলামকে চাউল, আটা, চিনি, তেল এবং সেলুন ব্যবসায়ী যতনকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়। এ সময় মেয়র মতিউর রহমান খান আগামীতে জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে আরো সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে একটি মার্কেটে আগুন লেগে ৩ টি দোকানের মালামাল পুড়ে যায়। আগুনে তরিকুল ইসলামের হাসান মুদি স্টোর ও যতনের একটি সেলুন পুরোপুরি এবং রবিউল ইসলামের একটি ঔষধের দোকান আংশিক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় ১২ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *