শিবগঞ্জে পল্লী সমাজসেবার ক্ষুদ্র ঋণ বিতরণ

শিবগঞ্জে পল্লী সমাজসেবার ক্ষুদ্র ঋণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় চারজন সদস্যের মাঝে দুই লাখ টাকা প্রথম পুন:বিনিয়োগ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মোবারকপুর ইউনিয়নের শিবনগর আরএসএস গ্রাম উন্নয়ন তহবিলের আওতায় মৌসুমী ব্যবসার জন্য সদস্যদের মাঝে এই পুন:বিনিয়োগ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, গর্ভবতী মায়ের যত্ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুকবিরোধী সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে একযোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেরা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, ফিন্ড সুপারভাইজার শামশুল করিম, ইউনিয়ন সমাজকর্মী পলাশ আলী, মামুন অর রশিদ ও মইন উদ্দিনসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *