গোমস্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

গোমস্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সনাতন ধর্মলম্বীদের ভগবান জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রহনপুর পৌর এলাকায় ২টি, গোমস্তাপুর, চৌডালা ও বাঙ্গাবাড়ী ইউনিয়নে ৩টি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর মহন্ত এস্টেটের উদ্যোগে মহন্ত মহারাজ ক্ষিতীশ চন্দ্র আচারী ও এষ্টেটের ভবিষ্যত্ব উত্তরসরী শ্যাম রায় চক্রবর্তীর আয়োজনে শ্রী শ্রী শ্যাম রায় দেব বিগ্রহ মন্দির ও রহনপুর পৌর এলাকার শ্রী শ্রী শ্যাম রায় মিলনী সনাতন সংঘ দূর্গামন্দির থেকে, এছাড়াও রহনপুর বাজার সার্বজনীন দূর্গামন্দির থেকে বের হওয়ে পৃথক পৃথক দুটি রথযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একটি মহন্ত স্টেট সামনে ও আরেক টি বুড়ি তলা দূর্গা মন্দিরে এসে শেষ হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *