৫৯ বিজিবি’র চকপাড়া সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

৫৯ বিজিবি’র চকপাড়া সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

জেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২ জুলাই আনুমানিক রাত ৩টার দিকে অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক এর নেতৃত্বে টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় ঊনিশ বিঘা নামক স্থানে ২ চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-৬০ হাজার টাকা। এব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *