র‌্যাবের হাতে আড়াই কেজি গাঁজাসহ আটক ১

র‌্যাবের হাতে আড়াই কেজি গাঁজাসহ আটক ১

জেলার নাচোল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যবসায়ী, নাচোল উপজেলার হামিদপুরের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ গোলাম রব্বানী (২৫)। র‌্যাবের এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২ জুলাই দুপুর দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার নাচোল পৌরসভার জনৈক গোলাম রব্বানীর মুদিখানা দোকানের ভিতর কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ২ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ মোঃ গোলাম রব্বানী কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *