শিবগঞ্জে কানসাট স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবোরধ

শিবগঞ্জে কানসাট স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবোরধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলীর পদত্যাগের এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীরা। ১লা সেপ্টম্বার রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কানসাট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে তারা। সেনাবাহীনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিলে দুপুর ১ টার দিকে অবরোধ উঠিয়ে নেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী দুর্নীতিবাজ ও মাদকাসক্ত। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রধান শিক্ষক পদত্যাগ করে স্কুল সংস্কারের দাবি জানান তারা। গত কয়েকদিন থেকে কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতেও প্রধান শিক্ষক পদত্যাগ না করায় শিক্ষার্থীরা সকাল ১১ টা থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা । অবরোধ উঠিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী, সহকারী শিক্ষকরা একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন। আন্দোলন শুরুর পর থেকে বিদ্যালয় যাচ্ছেন না প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী। প্রধান শিক্ষকের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার তার মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে বিদ্যালয়টির বর্তমান সভাপতির দায়িত্বে থাকা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতাবুজ্জামান আল ইমরান বলেন, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা অবরোধ উঠিয়ে নিয়েছেন। তাদের দাবী ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সে গুলো লিখিত আকারে দিতে বলেছি। অভিযোগ পেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *