চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। রবিবার বিকেলে কানসাট ইউনিয়ান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মাহিদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা হয়। কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাষ্টারের সভাপত্বিতে প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিায়া।
এসময় আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদ মিয়া, সাবেক পৌর যুবদলের সভাপতি আবুল বাসারসহ অন্যরা। সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *