এক নারীর সাথে পৌর কাউন্সিলর রাজু’র দুর্ব্যবহার ॥ থানায় অভিযোগ

এক নারীর সাথে পৌর কাউন্সিলর রাজু’র দুর্ব্যবহার ॥ থানায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদ এক নারীর সাথে দূর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুর্ব্যবহারের শিকার হওয়া নারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনী এলাকার মাহাবুল হকের স্ত্রী আজমাতুল খাতুন। কাউন্সিলর রাজুর বিরুদ্ধে থানায় করা অভিযোগ সুত্রে জানা গেছে, আজমাতুল খাতুনের প্রতিবেশী নুর ইসলামের সাথে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। নুর ইসলামের লোকজন রাজু কাউন্সিলরকে জমি-জমার জেরটি মিমাংসার জন্য ডাকলে, রাজু কাউন্সিলর তাদের পক্ষে কথা বলেন। মিমাংসা সুষ্ঠু না হওয়ায় ওই নারী প্রতিবাদ করলে, তার সাথে দুর্ব্যবহার করেন। আজমাতুল খাতুন বলেন, রাজু কাউন্সিলর আমার প্রতিবেশি নুর ইসলমের সাথে জমি জামার বিরোধের মিমাংসা করতে এসে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। আমাদের ভোটে সে নির্বাচিত হয়েছে, তার গালিগালাজ কেন শুনব। আমি এর বিচার চাই। এব্যাপারে কাউন্সিলর রাজু বলেন, ওই নারীর স্বামি আমার খুব কাছের ছোট ভাই। ছোট ভাইয়ের বউ হওয়ার সুবাদে একটু তুই-তুকারি করেছি মাত্র। আমার বিরুদ্ধে থানায় করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, শিয়ালা কলোনির আজমাতুল নামের এক নারীকে গালিগালাজ করায়, ওই নারী রাজু কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে এক এস.আইকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *