২৫হাজার নারী উদ্যোক্তা তৈরী করবে আইসিটি বিভাগ-প্রতিমন্ত্রী পলক

২৫হাজার নারী উদ্যোক্তা তৈরী করবে আইসিটি বিভাগ-প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিভাগ দেশের ২৫হাজার নারী উদ্যোক্ততা তৈরী করবে। এছাড়া ২ হাজার নারী উদ্যোক্তাকে এককালীন ৫০হাজার টাকা দেওয়া হবে। বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী যুব মহিলালীগের দ্বি-বার্ষিকী সম্মলেনে তিনি এসব কথা বলেন। সিংড়া উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি মানসি ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উপু উকিল। এছাড়া সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যন্যরা বক্তব্য রাখেন। পরে খাদিজাতুল কোবরা কে সভাপতি এবং জ্যোতি সরকারকে সাধারণ সম্পাদক করে সিংড়া উপজেলা আওয়ামী যুব মহিলালীগের কমিটি গঠণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *