কলেজ শিক্ষককে হত্যা ও অধ্যক্ষকে লাঞ্চনার বিচারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কলেজ শিক্ষককে হত্যা ও অধ্যক্ষকে লাঞ্চনার বিচারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ও হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষককে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়েছে জেলার শিক্ষক সমাজের নেতৃবৃন্দ। ঘন্টাবাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল জলিল, শিক্ষক হাফিজুল ইসলাম, শিক্ষক ওয়ালিউল ইসলাম, প্রভাষক দিলশাদ তহমিনা মিমিসহ অন্যরা। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে অনতিবিলম্বে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা না গেলে জাতিকে এর জন্য চরম মূল্য দিতে হবে মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হলো দেশের মানব সম্পদ। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি দেশে সুদক্ষ মানবসম্পদ তৈরি করতে অগ্রণী ভূমিকা পালন করেন। যদি এমন শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত হতে হয়, তাহলে মানবসম্পদ গঠনে কতটুকু প্রভাব ফেলবে তা সকলেই জানে। উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা এবং কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনা চরম অপমানজনক ও লজ্জাস্কর। প্রতিনিয়ত শিক্ষক সমাজের সাথে সংগঠিত এমন ঘটনা সমগ্র জাতির জন্য উদ্বেগজনক। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *