ছত্রাজিতপুরে ভিজিএফের চাল বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে ইউপি চত্বরে ১০ কেজি হারে এসব বিতরণ করেন ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি। উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ট্যাগ অফিসার মনিরুল ইসলাম এবং সচিব ইকবাল আব্বাসীসহ ইউপি সদস্যরা। ঈদ উপলক্ষে ইউনিয়নের ২ হাজার ৭’শ ৯০ পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।

Leave a Reply