ট্যাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে-আসিফ মাহমুদ

ট্যাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে-আসিফ মাহমুদ

ট্রাফিক ব্যবস্থাকে উন্নত দেশের মত সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে ট্যাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন কিভাবে করা যাবে সে বিষয়ে মনোযোগ দেয়া হবে বলেও জানান তিনি। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে পুরাতন পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। উন্নত দেশে ট্রাফিক পুলিশের পরিমাণ খুব একটা বেশি নয়। সেসব দেশে জেব্রা ক্রসিং দিয়ে মানুষ রাস্তা পার হয় এবং ট্রাফিক লাইট দেখে চলাচল করে। কিন্তু এই দেশে ট্রাফিক পুলিশ বেশি দিলেও এর ব্যত্যয় ঘটে। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলায় সব থেকে বড় কারণ জনসচেতনতার অভাব। তাই এই সচেতনতা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে যুবকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এবার আন্দোলনের পর ছাত্ররা ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করছে সেটি কিন্তু নয়। এর আগে ২০১৮ সালেও ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সেই সময় আমি নিজেও শাহবাগে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলাম।
এ সময় ৫ আগস্টের পর ট্রাফিক ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *