‘শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

‘শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

সাংবাদিক ঐক্য তৈরি এবং কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন’ নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক মো: মামুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাংবাদিক হাবিবুল বারি হাবিবের প্রস্তাবিত ‘শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন’ নামটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সাংবাদিক আহসান হাবিবকে আহ্বায়ক এবং সাংবাদিক হারুন অর রশিদ টুকু, সাংবাদিক মো: মামুন উর রশিদ ও সাংবাদিক ফরহাদ হোসেন কে যুগ্ন আহ্বায়ক এবং সাংবাদিক মোমিনুল ইসলাম বাবু, সাংবাদিক হাবিবুল বারি হাবিব, সাংবাদিক শরিফুল ইসলাম শিমুলকে সদস্য করে আগামী ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির আহ্বায়ক সাংবাদিক আহসান হাবিব বলেন, শিবগঞ্জে সাংবাদিকদের মধ্যে ঐক্য তৈরি করে কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এটি কোন প্রেসক্লাব নয় বরং সকল প্রেসক্লাবের সদস্যের সমন্বয়েই এটি একটি আলাদা অ্যাসোসিয়েশন। তিনি বলেন, এই সংগঠনের সদস্যরা অন্যান্য প্রেসক্লাবে যেভাবে দায়িত্ব পালন করছেন বা রয়েছেন, সেভাবেই থাকবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *